সর্বশেষ খবরঃ

কেশবপুরে খাল দখল করে মাছ চাষ! অতঃপর দখলমুক্ত করলেন এসিল্যান্ড

সরকারি খাল দখল করে মাছ চাষ অতঃপর দখলমুক্ত করলেন এসিল্যান্ড
সরকারি খাল দখল করে মাছ চাষ অতঃপর দখলমুক্ত করলেন এসিল্যান্ড

কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাছ চাষের ঘেরটি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন ওই অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন।

জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে পাথরা-চুয়াডাঙ্গা আড়োর বিলের সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছের ঘের করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন ঘটনার সত্যতা পেয়ে অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন। এসময় অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করতে থানা পুলিশ সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ তানভীর হোসেন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস কর্তৃক সরকারি খাল দখল করে মাছ চাষ করার ঘেরটি দখলমুক্ত করা হয়েছে।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২