সর্বশেষ খবরঃ

কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

আলী হামজা কেশবপুর ( যশোর ) প্রতিনিধি::এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনেই যশোরের কেশবপুর উপজেলায় পরীক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সকালে উপজেলার তিনটি কেন্দ্রে সংগঠনটির উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন, সুপেয় পানি,কলম ও পরীক্ষার রুটিন বিতরণ করা হয়।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের এ সেবা দেওয়া হয়। হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থীদের তাৎক্ষণিক প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়, যা পরীক্ষার শুরুর দিনে অনেকের জন্য সহায়ক হয়ে ওঠে।

অন্যদিকে,গাজীরমোড় এলাকায় মাওয়া রেস্টুরেন্টের সামনে অভিভাবকদের জন্য ছাউনি,বসার স্থান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়। এতে তীব্র গরম ও ভিড়ের মধ্যে অপেক্ষমাণ অভিভাবকরা স্বস্তি পান।

পরীক্ষার্থী ইমরান হুসাইনও সুমাইয়া খাতুন বলেন,“পরীক্ষার আগে ছোটখাটো বিষয় নিয়েই দুশ্চিন্তা থাকে। এখানে এসে কলম ও রুটিন পেয়ে উপকার হয়েছে। “হেল্পডেস্ক থাকায় সহজেই প্রয়োজনীয় তথ্য পেয়েছি।”

অভিভাবক হামিদুজ্জামান ও রেহেনা খাতুন বলেন, “দূর থেকে এসে বসার জায়গা পাওয়া কঠিন হয়। এখানে বসার ব্যবস্থা থাকায় স্বস্তি পেয়েছি।“এ ধরনের উদ্যোগ পরীক্ষার সময় অভিভাবকদের জন্যও সহায়ক।”

শিক্ষক কামরুজ্জামান খান ও আক্তারুজ্জামান বলেন, “পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা একটি ভালো উদ্যোগ। “এতে শিক্ষার্থীদের মানসিক চাপ কিছুটা হলেও কমে।”

কেশবপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি বোরহান উদ্দিন বলেন, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।” পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি মোঃ শামিম হোসেন কেশবপুর কলেজ শাখার সভাপতি হাবিবুল্লাহ বিলালী, মেহেদী মিরাজ, কেশবপুর পূর্ব শাখার সেক্রেটারি নুরুল্লাহ সোহান, আলী হামজা, সাদিক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে পরিচালিত এ উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরো খবর

শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা