সর্বশেষ খবরঃ

কেরালা উৎসবে চঞ্চল অভিনীত সৃজিতের সিনেমা  

কেরালা উৎসবে চঞ্চল অভিনীত সৃজিতের সিনেমা
ছবি সংগৃহীত

কেরালা উৎসবে প্রদর্শিত হবে ‘পদাতিক’।সিনেমায় মৃণালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।চঞ্চল চৌধুরী অভিনীত কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের এই বায়োপিকের নির্মাতা সৃজিত মুখার্জি।গত অক্টোবরে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে। সেখানে দারুণ প্রশংসিত হয় সিনেমাটি।

এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে সিনেমাটি। উৎসবের ইন্ডিয়া সিনেমা নাউ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে এটি প্রদর্শিত হবে। ৮ দিনব্যাপী উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার।

এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন কর্ম ও সময়ের গল্প নিয়েই ‘পদাতিক’। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩