সর্বশেষ খবরঃ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী নিহত
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী নিহত

স্টাফ রিপোর্টার :: ভারতে মামার সঙ্গে দেখা করতে গিয়ে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস ( ১৩ ) নামে এক কিশোরী নিহত হয়েছে। স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে।

জানা গেছে, রোবরাব ( ১ সেপ্টেম্বর ) সকালে স্বর্ণা দাস তার মা সনজিতা রানী দাসের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের শনিছড়া গ্রামে তার মামা কার্তিক দাসের সঙ্গে দেখা করতে কুলাউড়া উপজেলার লালার চক সীমান্তের দিকে রওনা দেন। সেখানে যাওয়ার পর দালালদের খপ্পরে পড়েন। দালালরা স্বর্ণা ও তার মাকে রাতে সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর সময় বিএসএফের গুলিতে স্বর্ণা নিহত হয়।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান,রোববার মেয়েকে নিয়ে স্বর্ণার মা ভারতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সোমবার ভারতে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন স্বর্ণা ও তার মা সেখানে যায়নি।অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতা নিয়ে শমসেরনগরে এক দালালের বাড়ি থেকে স্বর্ণার মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সোমবার বিজিবির মাধ্যমে তার মেয়ের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হন। স্বর্ণার মা সনজিতা রানী জানান, রোববার গভীর রাতে দালালরা জোরপূর্বক তার মেয়েসহ তাকে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তখন বিএসএফ গুলি করলে তার মেয়ের গায়ে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করেও আনতে পারেননি।

লালারচক বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক ওবায়েদ জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে স্বর্ণা নিহত হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ