সর্বশেষ খবরঃ

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক-৬

প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক
প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক

স্টাফ রিপোর্টার :: কুমিল্লার তিতাস উপজেলায় ত্রাণ নিতে গিয়ে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে তিতাস থানা পুলিশ। শুক্রবার ( ৩০ আগস্ট ) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর প্রকাশ আলী (৪৫), চকেরবাড়ীর মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজিচালক ইদন (২৫), হরিপুরের নুর ইসলামের ছেলে আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) ও একই গ্রামের বিষ্ণু কমল দা প্রকাশ সেন্টু মজুমদার ছেলে বিদ্যুৎ মজুমদার (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার দুপুরে উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণের জন্য গেলে ওই নারীকে ধর্ষণ করেন অভিযুক্তরা। শুক্রবার স্থানীয়রা অভিযুক্তদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসে। আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কাজী নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। মেডিক্যাল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার