সর্বশেষ খবরঃ

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান ( ৭০ ) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এসময় প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন-পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫),মৃত আব্দুল গফুরের ছেলে তিন ছেলে আসাদ মিয়া ( ৪০),কাশেম মিয়া (৫০) ও ফালান মিয়া ( ৪৫), আবুল কাশেমের ছেলে এনামুল হক ( ২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া ( ২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ ( ২৮ )।

মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর ) বিকেল ৪টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সায়েদুর রহমান খান রায় ঘোষণা কনে। আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) আবু নাসের মোঃ ফারুক সঞ্জু রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে রাত সাড়ে ৮টার দিকে চরকাওনা নতুন বাজার থেকে বাড়ি ফেরায় সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে কৃষক আখতারুজ্জামানকে আহত করে।

গুরুতর অবস্থায় তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আখতারুজ্জামানকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালেপাঠান। পরদিন ২৮ ডিসেম্বর সকালে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনার পরদিন ২৮ ডিসেম্বর নিহতের স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার