সর্বশেষ খবরঃ

কালিহাতীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-৪

কালিহাতীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-৪
কালিহাতীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-৪

স্টাফ রিপোর্টার :: টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর ) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ নান্নু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছায়। এ সময় কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে রাতে যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন