সর্বশেষ খবরঃ

কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকার কৃষক নুর আলম ( ৪৮ ) ও তার স্ত্রী জোসনা বেগম ( ৪২ )।

বৃহস্পতিবার ( ৩ আগস্ট ) ভজনপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ৮টায় তেতুলিয়া-ঢাকা মহাসড়কের ভজনপুর বাসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার ( ২ আগস্ট ) রাতে আলম স্ত্রীকে নিয়ে নিকটাত্মীয় এক রোগীকে দেখতে মোটরসাইকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলো। এ সময় ভজনপুর বাসার মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলম নিহত হন।পরে স্থানীয়রা জোসনাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক আল হাসান জানান, বুধবার রাতে খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। কিন্তু চালক ও সহকারী পালিয়ে গেছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন