সর্বশেষ খবরঃ

কর ফাঁকির অভিযোগে কে-পপ তারকার বিরুদ্ধে চলছে তদন্ত

কর ফাঁকির অভিযোগে কে-পপ তারকার বিরুদ্ধে চলছে তদন্ত
ছবি সংগৃহীত

কে-পপ ব্যান্ড অ্যাস্ট্রর সদস্য চা ইউন-উকে ঘিরে প্রায় ২০০ বিলিয়ন ওন ( ১৩.৭ মিলিয়ন ডলার ) কর ফাঁকির অভিযোগে তদন্ত চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় কর দপ্তর(এনটিএস )।এখনো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়নি,কিন্তু এ বিতর্ক ইতোমধ্যেই বিজ্ঞাপন বাজারে বড় ধাক্কা দিয়েছে,তার সঙ্গে চুক্তি বাতিল করেছে একাধিক প্রতিষ্ঠান।

গালফ নিউজের প্রতিবেদন অনযায়ী, দেশটির কর দপ্তরের দাবি, চা ইউন-উর মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তার বিনোদন আয়ের একটি অংশ দেখানো হয়েছে।

তদন্তকারীদের ধারণা,এই কোম্পানিগুলো ব্যবহার করে আয়কর নথিতে ব্যক্তিগত আয়ের জায়গায় করপোরেট আয় দেখানো হয়েছিল,যাতে করের হার কম পড়ে। কোরিয়ায় ব্যক্তিগত আয়ের কর সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে,যেখানে করপোরেট কর তুলনামূলকভাবে কম।

এনটিএস বলছে,সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। শুধু কাগজেই এর অস্তিত্ব ছিল। সে কারণেই তাদের হিসাব অনুযায়ী, ২০ বিলিয়ন ওনের বেশি কর কম দেওয়া হয়েছে।

চা ইউন-উর অফিশিয়াল এজেন্সি ফ্যান্টাজিও। কর কর্মকর্তাদের অভিযোগ, তার ব্যক্তিগত আয় দেখানো হয়েছিল তিন ভাগে—ফ্যান্টাজিও, তার মায়ের নামে নিবন্ধিত কোম্পানি, এবং স্বয়ং চা ইউন-উ।কর্তৃপক্ষের মতে, এই আয়-বণ্টনে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, এবং এর ফলে তার মোট করের হার ২০ শতাংশের বেশি কমে যায়।

কর দপ্তরের এই মূল্যায়ন যদি বহাল থাকে,তাহলে আইনি বিশেষজ্ঞদের ধারণা—এই মামলায় সংশ্লিষ্ট প্রকৃত আয়ের পরিমাণ ১০০ বিলিয়ন ওনের বেশি হতে পারে। সে হিসেবে এটি দক্ষিণ কোরিয়ায় কোনো একক বিনোদন তারকাকে ঘিরে বড় আইনি বিতর্কগুলোর একটি হয়ে উঠতে পারে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ