সর্বশেষ খবরঃ

করোনা শনাক্তের হার তিনের নিচে

করোনা শনাক্তের হার তিনের নিচে
করোনা শনাক্তের হার তিনের নিচে

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী ও মৃত্যু আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। সেই সঙ্গে শনাক্তের হার কমে এসেছে তিনের নিচে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও কমে তিনের নিচে এসেছে। অধিদফতর জানাচ্ছে, নমুনা পরীক্ষার বিপরীতে এ সময়ে রোগী শনাক্তের হার দুই দশমিক ৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ২ মার্চ সকাল ৮টা থেকে ৩ মার্চ সকাল ৮টা ) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৭ জন, আর মারা গেছেন পাঁচ জন। বুধবার অধিদফতর ২৪ ঘণ্টায় ৭৩২ জন শনাক্ত আর আট জনের মৃত্যুর কথা জানিয়েছিলো।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, নতুন শনাক্ত হওয়া ৬৫৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন। সব শেষ পাঁচ জনকে নিয়ে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ৫৮ জন। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৬২৮ জন। তাদের নিয়ে দেশে মোট ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৫৬৮টি আর পরীক্ষা হয়েছে ২২ হাজার ৫৮৪টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৯৩ হাজার ৩৫২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৭৭ হাজার ১০৪টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক  ১৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মার যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ একজন আর নারী চার জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৫০ জন পুরুষ এবং ১০ হাজার ৫০৮ জন নারী মারা গেলেন।

এরমধ্যে বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন দুই জন এবং ৩১ থেকে ৪০, ৭১ থেকে ৮০ আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন করে।মারা যাওয়া পাঁচ জনই ঢাকা বিভাগের। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন তিন জন। বাকি দুই জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

আরো খবর

শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন