সর্বশেষ খবরঃ

কপোতাক্ষে ব্রিজ ভেঙে পড়ায় কচুরিপানার উপর দিয়েই কয়েক গ্রামের মানুষের চলাচল

কপোতাক্ষে ব্রিজ ভেঙে পড়ায় কচুরিপানার উপর দিয়েই কয়েক গ্রামের মানুষের চলাচল
কপোতাক্ষে ব্রিজ ভেঙে পড়ায় কচুরিপানার উপর দিয়েই কয়েক গ্রামের মানুষের চলাচল

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার মধুকবির জন্মস্থান সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপরের কাঠের ব্রিজটি ভেঙে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাগরদাঁড়ি ও পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।

ব্রিজ না থাকায় আবার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদীতে জমাট বাঁধা শেওলা/কচুরিপানার উপর দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছেন সাধারণ মানুষ।সাগরদাঁড়িতে রয়েছে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয়রা জানান,সম্প্রতি ভারী বর্ষনে অনেকদিন ধরেই কপোতাক্ষ নদে কচুরিপানা জমে থাকায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত ১৬ জুলাই উজান থেকে নেমে আসা শেওলা/কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙে নদে বিলীন হয়ে যায়। অথচ এটি ছিল সাগরদাঁড়ি ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম।

এখন কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে হাঁটছেন জমাট বাঁধা শেওলার উপর দিয়ে, আবার কেউ নৌকা ভাড়া করে পার হচ্ছেন। সাঁকো দিয়ে প্রতিদিন কেশবপুরের সাগরদাঁড়ি, শেখপুরা, রেজাকাটি, বগা, মহাদেবপুর ও তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়াসহ ২০/২৫ গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

সারসা গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, “ব্রিজ না থাকায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। শেওলার উপর দিয়ে চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে যাচ্ছে। দ্রুত একটা বাঁশের সাঁকো বা কাঠের ব্রিজ হলেও দরকার।”

ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানিয়ে এলাকাবাসী জানান, ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া,রোগীসহ নানান কাজে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। দ্রুত বিকল্প ব্যবস্থা এবং টেকসই ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের