সর্বশেষ খবরঃ

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত
ছবি সংগৃহীত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ‘এম ২৩’ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন।শনিবার ( ২৫জানুয়ারি ) জাতিসংঘের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর জানিয়েছে,গোমা শহরে বিদ্রোহীদের ঠেকাতে গিয়ে তাদের নয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে মালাউইর তিন ও উরুগুয়ের এক সেনা প্রাণ হারিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। রক্তপাত এড়াতে গোমায় অবস্থানরত কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণ করতে বলেছিল এম ২৩ গোষ্ঠী।

এদিকে,গত বৃহস্পতিবার ফ্রন্টলাইন পরিদর্শনের সময় এম ২৩ এর হামলায় এক কঙ্গোলিজ সেনা গভর্নর নিহত হন। তারপরই বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে প্রতিবেশি দেশ রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,এম ২৩ গোষ্ঠীকে সংযত হতে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। গোষ্ঠীটিকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে রুয়ান্ডার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর সেনাবাহিনী ও এম ২৩ গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত চলছে। বিদ্রোহীদের হাতে আগের চেয়ে বেশি এলাকার দখল চলে গেছে। জাতিসংঘের তথ্য অনুসারে,সংঘর্ষের কারণে চলতি বছরেই চার লাখের বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

স্থানীয় নেতারা জানিয়েছেন, এম ২৩ গোষ্ঠীর অধিকৃত এলাকায় শুধু গেল সপ্তাহেই দুই শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। গোমার হাসপাতালগুলো সংঘর্ষে আহত কয়েশ মানুষের চিকিৎসা করে যাচ্ছে।

২০১২ সালে এম২৩ বিদ্রোহী দলটি কঙ্গোর তুতসি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য গঠিত হয়েছিল।দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠী নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে।

তবে সমালোচকদের ধারণা,এই বিদ্রোহীদের ব্যবহার করে পূর্ব কঙ্গোর খনিজ সম্পদ,যেমন সোনা,কোবাল্ট ও ট্যান্টালাম লুট করছে রুয়ান্ডা।

আরো খবর

দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা