সর্বশেষ খবরঃ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দ্রব্যমূল্য,বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় দলটির আরো কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়।

শুক্রবার (৫ আগস্ট ) নেতাদের নিয়ে দিল্লির পার্টি অফিসের সামনে বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

বিক্ষোভের সময় দেওয়া ভাষণে রাহুল গান্ধী বলেন, তারা গণতন্ত্রের মৃত্যু দেখছেন। প্রায় এক শতাব্দী আগে একটু একটু করে ভারতকে গড়ে তোলা হয়েছে। অথচ সেই ভারত আজ চোখের সামনে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যারা স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদেরকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। জেলে পাঠানো থেকে শুরু করে মারধর পর্যন্ত করা হচ্ছে।

কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে দলটির সদস্যরা শুক্রবার পার্লামেন্টে কালো পোশাক পরে উপস্থিত হয়েছিলেন। মূলত প্রতিটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এবং বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা কালো পোশাক পরিধান করেন।

সূত্র: এনডিটিভি

আরো খবর

গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত