সর্বশেষ খবরঃ

ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করলো বাংলাদেশ
ছবি সংগৃহীত

সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশের মঞ্চ। এমন ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটাররা। এরপর বাকী কাজটা করলেন বোলাররা। এতেই ৮০ রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।

শুক্রবার ( ২০ ডিসেম্বর )সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। জাকের আলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের। এছাড়া পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান করেন।

১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ব্রান্ডন কিংকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর জাস্টিন গ্রিভসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান।

এরপর নিকোলাস পুরান ও জনসন চার্লস মিলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। ৩৮ রানের জুটি গড়েন তারা। এর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। পুরান ১০ বলে ১৫, জনসন ১৮ বলে ২৩ ও রস্টন চেজ খালি হাতে ফিরে যান।

এরপর দলীয় ৬০ রানে ১২ বলে ২ রান করে আউট হন রভম্যান পাওয়েল। তার বিদায়ের পর রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোতেই মিলে লড়াই করার চেষ্টা করেন। ৩৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

এরপর দ্রুতই তিন উইকেট তুলে নিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। মোতেই ১২ বলে ১২, আলজারি জোসেফ ২ বলে ১ ও শেফার্ড ২৭ বলে ৩২ রান করেন। আর শেষ ব্যাটার হিসেবে ওবেড ম্যাকই আউট হলে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩টি উইকেট।

আরো খবর

তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪
শার্শায় জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান বিজয়ী
শার্শায় জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান বিজয়ী
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়