সর্বশেষ খবরঃ

এস আই শাফিউলের বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীর অভিযোগ

এস আই শাফিউলের বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীর অভিযোগ
এস আই শাফিউলের বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীর অভিযোগ

স্টাফ রিপোর্টার :: নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে কর্মরত পুলিশ পরিদর্শক শাফিউলের বিরুদ্ধে বন্দর আমিন এলাকার কবির হোসেনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

গত বুুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

লিখত অভিযোগে নজরুল উল্লেখ্য করেন, সে পেশায় একজন বেকারী ও বিকাশ ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সহিত’ জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্ত্রী মোসাঃ নাহিদা আক্তার ও মেয়ে মোসাঃ নুসরাত জাহান ছুটি কাটাতে বিগত ২৪ নভেম্বর-২৩ তারিখে তার দেশের বাড়ী তথা সিরাজগঞ্জ যায়। পরবর্তী সময়ে সে স্ত্রী ও মেয়েকে আনার জন্য ( ১০ ডিসেম্বর-২৩ তারিখে ) সিরাজগঞ্জ যাই।

তিনি বলেন বিগত ১১ ডিসেম্বর ২৩ তারিখ সকাল অনুমান ১১ ঘটিকায় আমার পাশ্ববর্তী ভাড়াটিয়া মোঃ বীরের আম্মু মোবাইল ফোনে আমার স্ত্রীকে জানায় যে, ১১ ডিসেম্বর দিবাগর রাতে অনুমান ০৩ ঘটিকায় নাঃগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস.আই মোঃ আব্দুস শাফীউল আলম ও কতিপয় লোকজন বিল্ডিংয়ের প্রায় সকল ফ্লাট তল্লাশী করেন এবং আমি বাসায় না আমার ফ্লাটের তালা ভেঙ্গে আমার ঘর তল্লাশী করেন।এহেন কাজ ঐ কর্মকর্তা করতে পারেন না। ঘটনার সত্যতা যাচই পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি পুলিশ সুপারের নিকট আবেদন জানান।

অভিযোগ বিষয়ে এস আই শাফিউল বলেন,আমরা সেখানে গোপন তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান পরিচালনা করি। বাড়ির মালিককে নিয়েই প্রতিটি ফ্লাটে অভিযান পরিচালনা করি। প্রতিটি ফ্লাটের মানুষ আমাদের সহযোগিতা করে। কারো ফ্লাটের তালা আমরা ভাঙতে যাবো কেন। তার ফ্লাটের তালা খুলে রেখে গেছে। সন্দেহের ভিত্তিতে এখানে তল্লাশী করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে বলে আরো জানান এস আই শাফিউল।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ