সর্বশেষ খবরঃ

এপিবিএনের উপ-পরিদর্শক ও তার স্ত্রী কক্সবাজারে ইয়াবাসহ আটক

এপিবিএনের উপ-পরিদর্শক ও তার স্ত্রী কক্সবাজারে ইয়াবাসহ আটক-যশোর পোস্ট
এপিবিএনের উপ-পরিদর্শক ও তার স্ত্রী কক্সবাজারে ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার :: কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) উপ-পরিদর্শক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।

শুক্রবার ( ২০ মে ) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, রেজাউল টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে উপ-পরিদর্শক (এসআই ) পদে কর্মরত। তবে এ ব্যাপারে ১৬ এপিবিএন পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক ( অ্যাডিশনাল ডিআইজি ) হাসান বারী নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান