
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর পৌরসভার থেকে এনজিও কর্মী সেজে মোহাম্মদ বাপ্পি মোল্লা (২২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। সে পৌরসভার ৭ নং ওয়ার্ড নকিপুর গ্রামের আনিসুল মোল্লা ( কালুর ) ছেলে ।
থানা সূত্রে জানাজায়, সোমবার( ১৩ জুলাই ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই ) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশ সদস্যরা এনজিও কর্মীর পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে ক্রেতা সেজে অবস্থান নেন। অভিযানের একপর্যায়ে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গনির বাড়ির সামনে পাকা রাস্তা সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন এই উপজেলা কে মাদকমুক্ত করতে শ্যামনগর থানা পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।