সর্বশেষ খবরঃ

এআই দিয়ে ভিডিও কনটেন্ট বানালে জানাতে হবে ইউটিউবকে

এআই দিয়ে ভিডিও কনটেন্ট বানালে জানাতে হবে ইউটিউবকে
এআই দিয়ে ভিডিও কনটেন্ট বানালে জানাতে হবে ইউটিউবকে

ইউটিউব এআই দিয়ে বানানো কনটেন্ট এর বিষয়ে নতুন নিয়ম আনতে যাচ্ছে।ক্রিয়েটররা যদি জেনারেটিভ এআই দিয়ে বাস্তবধর্মী ভিডিও কনটেন্ট বানায় সেটা নিশ্চিত করতে হবে ইউটিউবকে।

একটি ব্লগপোস্টে সম্প্রতি এআই পলিসি আপডেটে এটি জানানো হয়।প্রতিষ্ঠানটি জানায়, ক্রিয়েটররা যদি না জানায় তাদের ভিডিও এআই দিয়ে বানানো কিনা, তাহলে তাদের পেনাল্টি স্বরূপ তাদের কনটেন্ট রিমুভ অথবা প্ল্যাটফর্মের রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হতে পারে।

ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের দুই ভাইস প্রেসিডেন্ট জেনিফার ফ্ল্যানারি ও’কনর এবং এমিলি মক্সলি বলেন,জেনারেটিভ এআই দিয়ে ক্রিয়েটরদের সুযোগ রয়েছে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দর্শক এবং ক্রিয়েটরদের কাছে তাদের অভিজ্ঞতাকে পৌঁছে দিতে।কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গে ভারসাম্যে রাখতে হবে যেন ইউটিউবের কমিউনিটি নিরাপদে থাকে।

সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই পরিবর্তনটির মাধ্যমে দেখা যাচ্ছে ইউটিউবে নতুন একটি অপশন আসবে যার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে, সেই ভিডিওটি তারা প্রকাশ করবে কিনা।

ও’কনর এবং মক্সলি বলেন,নিয়মটি বিশেষভাবে দরকার সেসব ক্ষেত্রে যেখানে নির্বাচন, চলমান কোনও সংঘাত অথবা গণস্বাস্থ্য বিষয়ে সংবেদনশীল কোনও কনটেন্ট প্রকাশ করা হয়ে থাকে। সংবেদনশীল কোনও টপিকের ক্ষেত্রে দর্শকদের সতর্ক বার্তার মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে।

আরো খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার