সর্বশেষ খবরঃ

ঋতুপর্ণার পূজার গান “ফুলমতি” মুক্তি পেলো

ঋতুপর্ণার পূজার গান “ফুলমতি” মুক্তি পেলো
ঋতুপর্ণার পূজার গান “ফুলমতি” মুক্তি পেলো

ওপর বাংলার জনপ্রিয় চিত্র নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের পূজার গান ‘ফুলমতি’ আজ মুক্তি পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। দ্বৈত এই গানটিতে বাপ্পি লাহিড়ী কণ্ঠ দেওয়ার পাশপাশি সুর-সংগীতও করেছেন। গানটির রেকডিং হয়েছে বাপ্পি লাহিড়ীর মুম্বাইয়ের বাড়ির স্টুডিওতে।

তিন দশকের অভিনয়জীবনে ঋতুপর্ণা সেনগুপ্ত তিন-চারটি গানে কণ্ঠ দিয়েছেন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ নির্মাণে ‘মুক্তধারা’ চলচ্চিত্রে একটি রবীন্দ্রসংগীত গেয়েছিলেন ঋতুপর্ণা। জয়শ্রী ভট্টাচার্যের ‘পতি পরমেশ্বর’ ছবিতেও গেয়েছেন। অনেক দিন আগে প্রভাত রায়ের চলচ্চিত্রেও একটি গান গেয়েছিলেন দুই বাংলার চলচ্চিত্রে প্রিয়মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত।

গানটি প্রসঙ্গে ঋতুপর্ণা তার ফেসবুক পেজে লিখেছেন,‌ ‘গান বরাবরই আমাকে টানে। ছোটবেলা থেকে নিজের মতো করে গান গাই। ঘরোয়া অনুষ্ঠানে সবাই অনুরোধ করে গান গাওয়ার জন্য।

তবে, এই গান একেবারেই অন্য রকম। আমার জন্য এটা বিরাট এক্সপেরিয়েন্স। সবচেয়ে বড় ব্যাপার, বাপ্পিদার সঙ্গে কাজ করতে পারাটাই ভীষণ আনন্দের। সিনেমার বাইরে এটি আমার প্রথম কোনো গান। এপার-ওপার দুই বাংলার সবার জন্য আমার শারদ শুভেচ্ছা হলো ‘ফুলমতি’।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি