সর্বশেষ খবরঃ

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী

জেমস আব্দুর রহিম রানা : আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে যশোরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটবে।

শনিবার ( ১১ এপ্রিল )সফর সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন,প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়;এটি যশোরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সফরসূচি অনুযায়ী, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছে সরাসরি ঐতিহাসিক উলাশী খাল ( জিয়া খাল ) পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন।

খালটি একসময় জিয়াউর রহমান-এর উদ্যোগে খনন করা হয়েছিল এবং স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এরপর তিনি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করবেন। হাসপাতালটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি পাবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরজুড়ে সাধারণ মানুষ,ব্যবসায়ী মহল এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম