সর্বশেষ খবরঃ

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে আগামী ২৮মে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।গত মঙ্গলবার  বিকেল সোয়া ৫টায় দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মাঠের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি দিনাজপুর শহরের সর্বস্তরের মুসল্লিদের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান।

আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান। দিনাজপুর পৌরসভার আয়োজনে এখানে সকাল সাড়ে ৮টায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী।

ঈদের জামাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের ওজুর সুবিধার্থে পর্যাপ্ত ওযুখানা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য অসংখ্য মাইক স্থাপন করা হচ্ছে।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন ঈদের জামাত সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ঈদগাহ মাঠজুড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

মুসল্লিদের প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপথে মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। মুসল্লিরা শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। এছাড়া মাঠ এলাকায় দুটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম