সর্বশেষ খবরঃ

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান ও দুই বিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান ও দুই বিজ্ঞানী নিহত
ছবি সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনা,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরি ও সামরিক কমান্ডারে শুক্রবার( ১৩ জুন )মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।ইরানি মিডিয়া ও প্রত্যক্ষদর্শীরা দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজেও বিস্ফোরণের কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন।এ ছাড়া তেহরানে রেভ্যুলশনারি গার্ডের সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল।হামলায় দুইজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা জারি করেছে।

রয়টার্স বলছে,রাজধানী তেহরানে আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে। ইরান নিশ্চিত করেছে,তাদের সাতটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি।

তিনি বলেছেন, কিছুক্ষণ আগে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে। এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকিকে প্রতিহত করতে একটি সামরিক অভিযান। এই হুমকি দূর করতে যত দিন সময় লাগবে, তত দিন এই অভিযান চলবে।

ইসরায়েলের সামরিক একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ইরানের কয়েক ডজন পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন,এই বিমান হামলা ছাড়াও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে সিরিজ গোপনীয় নাশকতা চালিয়েছে বলে অ্যাক্সিয়সের প্রতিবেদনে বলা হয়েছে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন