সর্বশেষ খবরঃ

মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প

মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
ছবি সংগৃহীত

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী ‘তুসকা’ নামের একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে।

পোস্টে ট্রাম্প জানান, জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা। এর ওজন একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। বিশাল এই কার্গো জাহাজ মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। তখন ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথরোধ করে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান,জাহাজটিকে থামতে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি নাবিকেরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায়। এতে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়।

ট্রাম্প জানান, কার্গো জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক রয়েছে। জাহাজটিতে কী মালামাল আছে, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, অতীতে নানা বেআইনি কাজে জড়িত থাকার ইতিহাস রয়েছে তুসকার। এ কারণে আগে থেকেই জাহাজটির ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী