সর্বশেষ খবরঃ

ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত

ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ ইমরানের তিন বছরের কারাদণ্ডের নিম্ন আদালতের সিদ্ধান্তকে বাতিল করেছে।

ইসলামাবাদের একটি বিচারিক আদালত পাকিস্তানের নির্বাচন কমিশন ( ইসিপি ) দায়ের করা মামলায় পিটিআই প্রধানকে দোষী সাব্যস্ত করেছিল। রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার অভিযোগে তাকে তিন বছরের জন্য কারাদণ্ড দেয় আদালত।

এই রায়ে তাকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হয়েছে। পরে ইমরান তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। তাকে দোষী সাব্যস্ত করা বিচারিক আদালতের বিচারকের কাছে মামলাটি ফেরত পাঠানোর ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের ( এসসি ) কাছেও গিয়েছিলেন।

তোশাখানা মামলায় হাইকোর্ট ইমরানের সাজা স্থগিত এবং তাকে মুক্তির আদেশ দিয়েছেন।তবে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে দায়ের করা আরেকটি মামলায় তিনি মুক্তি পাচ্ছেন না। অবশ্য আদালত তাকে কুখ্যাত অ্যাটক কারাগার থেকে মুক্তি দিয়ে বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী