সর্বশেষ খবরঃ

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ড্র করে হার এড়ালো

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ড্র করে হার এড়ালো
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ড্র করে হার এড়ালো

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।এই ড্র এর মধ্য দিয়ে হার এড়ালো ঐতিহ্যবাহী ক্লাবটি।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেললেও স্বাগতিক গোলকিপার কেভিন ট্র্যাপ বড় বাধা হয়ে দাঁড়ান।ফেরান তোরেসের শট গোলবারের উপর দিয়ে বাইরে পাঠান ট্র্যাপ। ফের পিয়েরে এমেরিক অবেমেয়াংকে রুখে দেন তিনি। বিরতির ঠিক আগে বিপদে পড়েছিল বার্সা রেফারির পেনাল্টির সিদ্ধান্তে।

রাফায়েল সান্তোস বোরেকে ফেলে দেন সার্জিও বুশকেটস, ভিএআর রিভিউয়ে প্রথমে নেওয়া পেনাল্টি প্রত্যাহার করেন রেফারি।এইন্ত্রাখত বিরতির পর চতুর্থ মিনিটে এগিয়ে যায়।

কর্নার থেকে বার্সার রক্ষণভাগ বল বিপদমুক্ত করতে পারেনি। বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে স্বাগতিকদের এগিয়ে দেন আনসগার কেনাউফ। বার্সা গোল শোধ দেয় ৬৬ মিনিটে। জাভি দুটি পরিবর্তন আনেন দলে, তার মধ্যে বদলি নামা ফ্রেঙ্কি ডি ইয়াং সমতাসূচক গোল করান তোরেসকে দিয়ে।

তারপরও ফ্রাঙ্কফুর্ট জয়ের জন্য মরিয়া হয়ে গোল খুঁজতে থাকে। তাদের সেই প্রচেষ্টায় ধাক্কা লাগে ৭৮ মিনিটে। পেদ্রিকে কঠিন চ্যালেঞ্জ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন টুটা। ১০ জনের দল নিয়ে আর পেরে ওঠেনি জার্মানরা।

কোচ জাভি হার্নান্দেজ এমন কিছুর জন্য প্রস্তুত ছিলেন। প্রথমবার বার্সেলোনার সঙ্গে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার আগে সতর্কবার্তা দিয়েছিলেন। খুব চ্যালেঞ্জিং হবে ম্যাচটা, এমন ইঙ্গিত দেন তিনি। সত্যিই তাই হলো, এইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ল কাতালান জায়ান্টরা।

আগামী ১৪ এপ্রিল ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগ। ঘরের দর্শকদের পাশে পাওয়ার শক্তি কাজে লাগিয়ে হয়তো সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে বার্সেলোনা।

আরো খবর

শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার