সর্বশেষ খবরঃ

ইউএনও ভুপালী সরকারের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে ঝিকরগাছায় মানববন্ধন

ইউএনও ভুপালী সরকারের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে ঝিকরগাছায় মানববন্ধন
ইউএনও ভুপালী সরকারের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে ঝিকরগাছায় মানববন্ধন

যশোর প্রতিনিধি :: ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ভুপালী সরকারের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছেন ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক।

রবিবার ( ১৪ সেপ্টেম্বর ) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে সম্মিলিত সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জান বাবু ও ফ্রেন্ডস টুয়েন্টির সাবেক সভাপতি আরাফাত কল্লোল’র সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা তৌফিক রেজা টোকন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা শাখার আহ্বায়ক ইমরান রেজা খোকন-

অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল আলম,কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর,মীর লূৎফর রহমান এতিম খানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, সনাতন পাটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রনজিৎ বাবু,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাহামুদ হাসান, আখিঁ খাতুন,স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সদস্য শাহিন আহম্মেদ, জামারুল ইসলাম, গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, হিন্দু, বৈধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিনাল কান্তি দত্তসহ বিভিন্ন সামাজিক,পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন,ভুপালী সরকার তিনি শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও উপজেলা প্রশাসক না তিনি আমাদের একজন অভিভাবক। মাত্র এক বছরে তিনি সবার মন জয় করে নিয়েছেন।একজন সৎ,নিরপেক্ষ, ও উদার মনের একজন মানবিক ইউএনও হলো ভুপালী সরকার। ঝিকরগাছাবাসীর স্বার্থ রক্ষায় তারা সরকারকে এই বদলী আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩