সর্বশেষ খবরঃ

আরিয়ান কান্ডে মান্নাতে এনসিবি

আরিয়ান কান্ডে মান্নাতে এনসিবি
আরিয়ান কান্ডে মান্নাতে এনসিবি

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ( এনসিবি ) কর্মকর্তারা।ধারণা করা হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় তল্লাশি চালাতে সেখানে গেছেন তারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার ( ২১ অক্টোবর ) দুপুরে মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের দেখা গেছে। এ সময় তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছিলেন ‘কিং খান’। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে এনসিবির একজন কর্মকর্তা বলেন, ‘তদন্ত চলছে। যখন এনসিবি কর্মকর্তারা কোনো ব্যক্তির বাড়ি বা ঘটনাস্থলে যায় এর মানে এই নয় যে, সেই ব্যক্তি সরাসরি এর সঙ্গে জড়িত অথবা তদন্ত হচ্ছে। আমাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন তিনি। এরপর গাড়িতে উঠে চলে যান। এই অভিনেতার সঙ্গে তার আইনজীবীর দলও ছিল।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা