সর্বশেষ খবরঃ

আমির খান জানালেন কেনো ভেঙেছে দ্বিতীয় সংসার

আমির খান জানালেন কেনো ভেঙেছে দ্বিতীয় সংসার
আমির খান জানালেন কেনো ভেঙেছে দ্বিতীয় সংসার

বলিউড সুপারস্টার আমির খান জানান, তার বিরুদ্ধে সাবেক স্ত্রী কিরণের অভিযোগ ছিল,তিনি নাকি তার পরিবারের কোনো বিষয় নিয়ে তেমন আগ্রহ দেখাতেন না। আমির খান ও কিরণ রাওয়ের সংসার ভেঙে গেছে ২০২১ সালে।

গত জুলাইয়ে ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা। আমির-কিরণ যৌথ বিবৃতর মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট কোন কারণে বা কার জন্য হলো এই বিচ্ছেদ তখন এটি নিয়ে কিছুই বলেননি তাদের কেউই।

সোমবার ( ১৪ মার্চ ) ৫৭ বছরে পা দিলেন আমির খান। জন্মদিনের আগে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮’কে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আমির খান।

আমির খান বলেন, ‘‘কিরণ বলতো, পরিবার নিয়ে আলোচনার সময় আমার মন নাকি অন্য কোথাও পড়ে থাকতো। সে মিষ্টি করে বলতো ‘আমি তোমাকে বদলাতে চাই না। বদলে গেলে তো তুমি অন্য আরেকটা মানুষ হয়ে উঠবে। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা তো আর থাকবে না। তোমার বুদ্ধি এবং ব্যক্তিত্বকে আমি অনেক ভালোবাসি। সেজন্য চাই না তুমি কখনো বদলে যাও। ’

‘মিস্টার পারফেকশনিস্ট’ জানান, তিনি এখনো কিরণকে খুব ভালোবাসেন। তারা পরিবারের মতো হলেও স্বামী-স্ত্রী হিসেবে তাদের সম্পর্ক বদলে গিয়েছে। বিয়েকে তারা অশ্রদ্ধা করতে চান না। তবে আমির-কিরণ পরস্পরের পাশে সব সময় থাকবেন। এদিকে, ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে আমির খান জানান, এখনো তার নতুন কোনো সম্পর্ক তৈরি হয়নি।

প্রসঙ্গত, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রীনা দত্ত। ১৯৮৬ সালে ১৮ এপ্রিল তারা বিয়ে করেন। কিন্তু সেই সংসার স্থায়ী হয়েছে মাত্র ১৬ বছর। ২০০২ সালে ভেঙে যায় এই সংসার। প্রাক্তন এই দম্পতির দুই সন্তান জুনায়েদ ও ইরা।

আরো খবর

ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত