সর্বশেষ খবরঃ

আওয়ামীলীগের সম্মেলন ২৪ ডিসেম্বর

ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামীলীগের ২২তম সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ( ২৮ অক্টোবর ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা হয়।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর হবে। গণভবনের গেটে এক দিনেই সম্মেলন করা হবে এবার। প্রতি বছর দুই দিন সম্মেলন হলেও এবার এক দিনেই হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

তিনি জানিয়েছেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে সরাসরি অংশ নেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের ২১তম সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা