সর্বশেষ খবরঃ

আইসিসির জরিমানার মুখে ক্রিকেটার তাইজুল

আইসিসির জরিমানার মুখে ক্রিকেটার তাইজুল
আইসিসির জরিমানার মুখে ক্রিকেটার তাইজুল

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে আইসিসির আচরণবিধি (লেভেল-১) লঙ্ঘন করায় তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বুধবার ( ২৫ মে ) রাতে এক ই-মেইলে তাইজুলকে জরিমানা করার বিষয়টি জানায় আইসিসি।

আইসিসির জরিমানার মুখে বাংলাদেশী স্পিনার তাইজুল

আইসিসির জরিমানার মুখে ক্রিকেটার তাইজুল,পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। যা ২৪ মাস বহাল থাকবে। এই সময়ের মধ্যে সব মিলিয়ে তিনি ৪ কিংবা তার অধিক ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন তিনি। তবে গেল ২৪ মাসের মধ্যে তাইজুলের এটি প্রথম অপরাধ এবং প্রথম ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে ৬৯তম ওভারে ঘটে। এ সময় তাইজুল বল কুড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজকে লক্ষ্য করে ছুড়ে মারেন। যদিও তিনি পপিং ক্রিজের মধ্যেই ছিলেন এবং রান নেওয়ার কোনো চেষ্টাও করেননি। তবুও তাকে উদ্দেশ্য করে ছুড়ে মারা বলটি ম্যাথুজের গায়ে লাগে।

এই কাজ করে তাইজুল আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেন। যেখানে বলা আছে— আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়কে লক্ষ্য করে কিংবা অযথাযথ অথবা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারা।

তাইজুল অবশ্য তার এই অপরাধ স্বীকার করেছেন এবং তাকে করা জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

এই ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা। আর সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা ও ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া। তাইজুলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর