সর্বশেষ খবরঃ

আইজিপির সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগে সুপারিশকারী গ্রেফতার

আইজিপির সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগে সুপারিশকারী গ্রেফতার
আইজিপির সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগে সুপারিশকারী গ্রেফতার

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর পরিচয় দিয়ে পুলিশ মহা পরিদর্শক ( আইজিপি ) ড. বেনজির আহমেদের সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগের সুপারিশের অপরাধে স্বপন সিংহ ( ৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার স্বপন সিংহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বিরেন্দ্রনাথ সিংহের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) ভোরে বরিশাল শহর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানিয়েছেন।এসময়,বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল করিম সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে স্বপন সিংহকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ফকিরহাট উপজেলার সিংগাতী এলাকার প্রান্ত শীল বাপ্পিকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য দশ লক্ষ টাকা চুক্তি করে প্রতারক স্বপন সিংহ সহ চারজন। চাকুরী প্রদানের জন্য প্রতারক চক্রটি নিজেদের পুলিশ মহাপরিদর্শকের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দেয়।

বাপ্পির পরিবারের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও একটি ফাঁকা চেক নেয় তারা৷ পুলিশ সুপারের বরাবর কনস্টেবল পদে আবেদনপর একটি কপির পাশে পুলিশ মহাপরিদর্শকের নকল সিল ও স্বাক্ষর দিয়ে বাপ্পির পরিবারের কাছে দেয়। ওই আবেদনটি খুব গোপনে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর দেওয়ার জন্য বলে।

প্রতারকদের পরামর্শ অনুযায়ী বাপ্পির পক্ষ থেকে আবেদনটি আমাদের দপ্তরে জমা দেয়। আমরা আবেদনটি যাচাই বাছাই করে জানতে পারি পুলিশ মহাপরিদর্শকের সীল ও স্বাক্ষর জাল।

পরবর্তীতে বাপ্পির মা যুথকা শীলের অভিযোগের ভিত্তিতে আনরা স্বপন সিংহকে গ্রেফতার করেছি। এই চক্রের সাথে আরও তিনজন জড়িত রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক কখনও কনস্টেবল পদে নিয়োগের জন্য সুপারিশ করেন না। কনস্টেবল নিয়োগ হবে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী। কোন সুপারিশে চাকুরীর সুযোগ নেই। কেউ কারও মিস্টি কথায় টাকা দিয়ে প্রতারিত হবেন না।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা