সর্বশেষ খবরঃ

অস্ত্র উদ্ধারসহ অভয়নগরের তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার

অস্ত্র উদ্ধারসহ অভয়নগরের তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার
অস্ত্র উদ্ধারসহ অভয়নগরের তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের অভয়নগরের আলোচিত তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার কেশবপুর থানাধীন সারুটিয়া গ্রামের মেহাজান গাজীর ছেলে মিন্টু গাজী (৩৬),একই জেলার মনিরামপুর থানাধীন নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান ( ৪০ ),অভয়নগর থানাধীন বুইকারা গ্রামের মোঃ নেছার আলী খাঁর ছেলে মোঃ বিল্লাল খাঁ, একই থানাধীন বুইকারা গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে মোঃ আবু হুরায়রা ও বুইকারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয়(২৮ )।

যশোরে জেলা গোয়েন্দা শাখার এস আই দেবব্রত ঘোষ সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় গত ১৫ জুলাই হতে ১৬ জুলাই রাত পর্যন্ত অভয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামীকে গ্রেফতার করে। এ সময় আসামী মেহেদির হেফাযতে থাকা হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে,যাহার মামলা নং-১২। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের