সর্বশেষ খবরঃ

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু’র এক পোস্টের পারিশ্রমিক ২০ লাখ রুপি

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু’র এক পোস্টের পারিশ্রমিক ২০ লাখ রুপি
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু’র এক পোস্টের পারিশ্রমিক ২০ লাখ রুপি

নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে দারুণ আলোচনায় উঠে আসেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপরই দাম বেড়ে যায় তার।

বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। শুধু সিনেমার ক্ষেত্রে নয়,সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের প্রচারের ক্ষেত্রেও দাম বাড়িয়েছেন কয়েক গুণ।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি সামান্থা। আগে ইনস্টাগ্রামে একটি কমার্শিয়াল পোস্টের জন্য ৮ লাখ রুপি নিতেন। আর এখন প্রতিটি কমার্শিয়াল পোস্টের জন্য ২০ লাখ রুপি ( বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৭৩ হাজার ৯৫ টাকা ) নিচ্ছেন এই অভিনেত্রী।

শুধু চলচ্চিত্র নয়, সামান্থা বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। সেখানেও তার চাহিদা আকাশচুম্বী। তাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী।

সামান্থার চলচ্চিত্র ক্যারিয়ার ১২ বছরের। এরই মধ্যে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি। এটি তাকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ